- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ পিএম
বেতনগ্রেড অবনমনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বীজ, সার ও সেচের কর্মকর্তা কর্মচারীরা
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতনগ্রেড অবনমনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে অর্ধদিবস কর্মবিরতি, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরিশালস্থ বিএডিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অর্থ মন্ত্রণালয়ের গত ৩১ আগস্ট জারি করা পরিপত্র বাতিলসহ অবনমিত পদ ও বেতনগ্রেড পুনর্বহালের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএডিসি বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, যুগ্ম পরিচালক (বীজ) আসাদুজ্জামান, আঞ্চলিক হিসাব নিয়ন্ত্রক সৈকত রানা দে, উপ-পরিচালক (বীপ্রকে) কিশোর কুমার বিশ্বাস এবং উপপরিচালক (আলু বীজ) আখতার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বিএডিসির ৯১টি ক্যাটাগরির ৪ হাজার ৬৯৯টি পদের বেতনগ্রেড নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এক ধাপ করে অবনমন করা হয়েছে। এর মধ্যে মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদ ২য় থেকে ৩য় গ্রেডে, অতিরিক্ত পরিচালক ৩য় থেকে ৪র্থ এবং নির্বাহী প্রকৌশলী পদ ৫ম থেকে ৬ষ্ঠ গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ ও পদোন্নতিতে নতুন শর্ত আরোপ করা হয়েছে।
বক্তারা বলেন, সীমিত জনবল নিয়েও কৃষকদের বীজ, সার ও সেচ সুবিধা সরবরাহসহ সরকারের বিভিন্ন কৃষি কার্যক্রম বাস্তবায়নে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাদের পদ ও বেতনগ্রেড অবনমনের সিদ্ধান্ত তাদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
মানববন্ধন থেকে অবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র বাতিল করে অবনমিত পদ ও বেতনগ্রেড পুনর্বহালের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। প্রয়োজনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার দানব হিসেবে পরিচিত হারিছুর রহমান হারিছকে ফের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে তার...
-
সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী।...
-
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!