- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ পিএম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম ও একমাত্র বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। এটি বরিশালের কালিজিরা, রূপাতলী (জাগুয়া) এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির ৪৬ জন শিক্ষার্থী ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৯২ শতাংশ। ফলাফল প্রকাশের পর বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম ও একমাত্র বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কৃতী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সাফল্য উদযাপন করেন। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতি পরিচালনা পর্ষদের, শিক্ষকদের আন্তরিক পরিচর্যার প্রশংসা করেন। কলেজের অধ্যক্ষ বলেন, পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় থাকার কারণেই আশানুরূপ ফলাফল অর্জন করতে পেরেছে।’পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান অধ্যক্ষ। একই সঙ্গে পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সৌমিকের কৃতিত্বঃ বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম ও একমাত্র বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচের শিক্ষার্থী সৌমিক কুমার বাড়ই কৃতিত্বপূর্ন সাফল্য অর্জন করেছেন। তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন এবং মেডিসিন সাবজেক্টে অনার্স মার্ক পেয়েছেন। এই শিক্ষার্থীর সাফল্যে পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থী সৌমিক কুমার বাড়ই প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতি পরিচালনা পর্ষদের, শিক্ষকদের আন্তরিক পরিচর্যার প্রশংসা করেন।
এই বিভাগের আরো খবর
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
-
নারীদের সরকারি সুযোগ-সুবিধা, আইনি অধিকার, নির্যাতনের শিকার হলে করণীয় এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’।বৃহস্পতিবার...
-
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।বুধবার (০২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!