শিরোনামঃ

বরিশালে নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে নারীদের নানা প্রশ্ন


নারীদের সরকারি সুযোগ-সুবিধা, আইনি অধিকার, নির্যাতনের শিকার হলে করণীয় এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের আওতায় আভাসের বাস্তবায়নাধীন EngageNow প্রকল্পের মাধ্যমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নেছা মুন্নি, কাউনিয়া থানার নারী ও শিশু নির্যাতন ডেক্সের এসআই রুমা আক্তার, জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামীমা রশিদ ও অ্যাডভোকেট বিউটি সুলতানা

আভাসের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. শহিদুল ইসলাম এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাঈম ঐশী। এছাড়া অনুষ্ঠানে শতাধিক নারী প্রতিনিধি অংশ নেন।

নারীর আদালতে অংশ নেওয়া নারীরা সরকারি কর্মকর্তাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। নারীদের জন্য কী কী সরকারি সুযোগ-সুবিধা রয়েছে, নির্যাতনের শিকার হলে কোথায় এবং কীভাবে অভিযোগ করতে হবে, কীভাবে আইনি সহায়তা পাওয়া যায়—এসব বিষয়ে জানতে চান তারা।

এছাড়া কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা বন্ধ করতে কার কাছে ফোন করতে হবে, কোথায় অভিযোগ করতে হবে এবং থানায় মামলা করতে কোনো টাকা-পয়সা লাগে কি না—এমন বিভিন্ন প্রশ্ন করেন নারী প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনজীবীরা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সরকারি সেবা ও বিচারপ্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন প্রজেক্ট অফিসার কান্তা দে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার কণিকা বোস এবং প্যারালিগাল নাহার আক্তার

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?