- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ পিএম
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির বৈঠক
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এইচ.ই. মাইকেল মিলার।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মানব পাচার রোধ, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনা এবং দক্ষ জনশক্তি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাঠানোর বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান সংসদ ও স্থায়ী কমিটিগুলোর কার্যক্রমের প্রশংসা করে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ইইউভুক্ত দেশগুলোতে দক্ষ জনশক্তি প্রেরণে বিশেষ সহযোগিতা চাওয়া হয়। এ সময় ‘রিটার্নি কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ (RCMS)-এর প্রাতিষ্ঠানিক সহযোগিতার পাশাপাশি দক্ষ জনশক্তি গ্রহণ ও অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেয় ইইউ প্রতিনিধি দল।
এ ছাড়া সংসদীয় কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশের সংসদ সদস্যদের ইউরোপীয় পার্লামেন্ট পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের বাংলাদেশ জাতীয় সংসদ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় সরকার ও জাতীয় সংসদ আন্তরিকভাবে কাজ করছে। তিনি সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপিত ও কমিটিতে পরীক্ষাধীন **‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’**সহ বিভিন্ন আইনগত সংস্কারের বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রদূত মাইকেল মিলার মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন খাতের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে স্থায়ী কমিটির আইন পর্যালোচনা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণে সাম্প্রতিক উদ্যোগগুলোর প্রশংসা করেন।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের ফার্স্ট কাউন্সিলর কামিলা পার্টিকা, ফার্স্ট সেক্রেটারি লরা কার্তানিয়া ইয়াচ এবং প্রোগ্রাম ম্যানেজার নুরুল কাদের উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, যুগ্মসচিব নাসিমা খানম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব হাফিজ-আল-আসাদ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
-
নারীদের সরকারি সুযোগ-সুবিধা, আইনি অধিকার, নির্যাতনের শিকার হলে করণীয় এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’।বৃহস্পতিবার...
-
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।বুধবার (০২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!