- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১০:২০ পিএম
গণকণ্ঠের প্রতিনিধি মিঠুন চন্দ্র পালের পিতার মৃত্যুতে গলাচিপা সাংবাদিক মহলে শোকের ছায়া
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মিঠুন চন্দ্র পাল–এর পিতা মনিন্দ্র চন্দ্র পাল (৭২) আর নেই।
গত শুক্রবার (২ ডিসেম্বর) রাত ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মনিন্দ্র চন্দ্র পাল। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়। তবে সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মনিন্দ্র চন্দ্র পাল ছিলেন একজন সজ্জন, শান্ত স্বভাবের ও সমাজপ্রেমী মানুষ। এলাকায় তিনি একজন ভদ্র ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার জীবন দশায় সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক আচরণে তিনি অনেকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
এদিকে তার মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় মনিন্দ্র চন্দ্র পাল এর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সাংবাদিক মহল শোকাহত মিঠুন চন্দ্র পালের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তার স্বর্গীয় পিতার আত্মার শান্তি কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!