- প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৬ পিএম
রিমার্কের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন চিত্রনায়িকা সাবিলা নূর
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এ সময় তিনি রিমার্কের বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি কয়েকটি পণ্যের সোয়াচ করে দেখেন।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নং-৪-এ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর দ্বিতীয় দিন বিকেলে রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন সাবিলা নূর। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের বৈশিষ্ট্য, ব্যবহার এবং প্যাকেজিং সম্পর্কে আগ্রহ নিয়ে জানতে চান তিনি।
বিভিন্ন কসমেটিকস পণ্য হাতে নিয়ে সোয়াচ করে সেগুলোর রং, টেক্সচার ও ব্যবহারযোগ্যতা দেখেন সাবিলা নূর। রিমার্কের নতুন পণ্য প্যাকেজিং নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাবিলা নূর বলেন, রিমার্কের পণ্যের নতুন প্যাকেজিং দর্শকদের আরও আকৃষ্ট করছে। একটি পণ্যের গুণগত মানের পাশাপাশি তার উপস্থাপনাও ভোক্তাদের আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্যাকেজিংয়ে রিমার্কের পণ্যগুলো আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হচ্ছে।
পণ্য পরিদর্শনের পর রিমার্কের প্যাভিলিয়নে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে সময় কাটান সাবিলা নূর। এ সময় তাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেক দর্শনার্থী তার সঙ্গে সেলফি তোলেন এবং নিজেদের পছন্দের অভিনেত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান।
সাবিলা নূরও হাসিমুখে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন এবং রিমার্কের বিভিন্ন পণ্য নিয়ে দর্শনার্থী ও ভক্তদের করা নানা প্রশ্নের উত্তর দেন। কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের ব্যবহার এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন নিয়েও আগ্রহী দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।
সাবিলা নূরের উপস্থিতিতে রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়ে যায়। এ সময় অনেকেই রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘুরে দেখেন এবং পণ্যের বৈশিষ্ট্য ও নতুন প্যাকেজিং সম্পর্কে জানতে চান।
প্যাভিলিয়ন পরিদর্শন শেষে রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে সাবিলা নূরকে বিশেষ উপহার প্রদান করা হয়। এ সময় হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব, রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য প্রদর্শন করা হচ্ছে। পণ্যের বৈচিত্র্য, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আকর্ষণীয় প্যাকেজিং দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী কসমেটিকা ঢাকা ২০২৬-এ বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান ও নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
রিমার্ক-হারল্যান গ্রুপ এ আন্তর্জাতিক প্রদর্শনীর সহযোগী হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি বড় পরিসরে প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্যের পাশাপাশি আধুনিক উৎপাদন প্রযুক্তি, প্যাকেজিং এবং গুণগত মান নিশ্চিত করার সক্ষমতাও তুলে ধরা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!