- প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ০৯:৩৮ এএম
নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে প্রশিক্ষণ
বরিশাল
বরিশালে নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে বরিশালে দিনব্যাপী ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মান্থা ও জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে এই সভা সদর উপজেলার তালতলী ব্রীজের ঢালে মাটির সাজে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্ট একাত্তর ডটকমের প্রকাশক সাইদুর রহমান পান্থ। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ খান। প্রশিক্ষণে কনসালন্টে ছিলেন আরিফুর রহমান, প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস, চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান সমন্বয়কারী মোঃ আলী জীবন ও রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ড গৌরব কর্মকার। এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের আওতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল১৯-এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন-এর অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট৭১ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।
সভা থেকে মান্থা নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃত দাবী জানান। পাশাপাশি তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!