- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ০৮:১৯ পিএম
নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে শিশু মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে শিবু বিশ্বাস নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারা বাসাইল গ্রামে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু শিবু বিশ্বাস বরিশাল জেলার গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।
ওসি আবুল কালাম আজাদ জানান, গত কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়ী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারা বাসাইল গ্রামে বেড়াতে আসে শিবু।
আজ সোমবার দুপুরে নানী মনিকা বাড়ৈর সাথে পোল্ট্রি মুরগির খামারে যায় শিবু। এসময় সবার অলক্ষ্যে পোল্ট্রি খামারের পাশের পুকুরে পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে খামারের আশেপাশে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে পুকুরে খোঁজার এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে শিবু বিশ্বাসের নানী মনিকা বাড়ৈর বলেন, আমি ধারাবাসাইল স্থানীয় একটি পোল্ট্রি খামারে কাজ করি। প্রতিদিনের মক আজও কাজে যাওয়ার সময় নাতি শিবু বিশ্বাস যাওয়ার বায়না ধরে। তাই নাতিকে নিয়ে গিয়িছিলাম। সেখানে সে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যায়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!