- প্রকাশিত: ২৪ জুন ২০২৫ ০৮:০৬ পিএম
মেহেন্দিগঞ্জে ছয় দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
সারাদেশের ন্যায় মেহেন্দিগঞ্জ উপজেলায় স্বাস্থ্য সহকারীদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মরত স্বাস্থ্য সহকারীবৃন্দ।
তাদের ছয় দফা দাবি ১. নিয়োগবিধি সংশোধন, ২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত, ৩. ১৪তম গ্রেড প্রধান, ৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। অবস্থান কর্মসূচিকে সমর্থন জানিয়ে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোঃ ইমরানুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ অসীম শিকদার, এমটি (ইপিআই) মোঃ আবুল বাসার, এসোসিয়েশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রাশিদা ইয়াছমিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ স্বাস্থ্য সহকারীবৃন্দ। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো: জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!