- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১২:৫১ পিএম
প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন সুরক্ষা
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে নগরীর বিডিএস ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, বরিশাল অঞ্চলের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাউদ্দিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। এছাড়া হেলভেটাস বাংলাদেশের ম্যানেজার শাহরিয়ার মান্নান ও রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর শুভাশিষ ভট্টাচার্য বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন উপকূলীয় বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষাবলয় এবং কোটি মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের অন্যতম ভিত্তি। কিন্তু প্লাস্টিক ও পলিথিন দূষণ এই বনাঞ্চলের মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সুন্দরবন রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সব অংশীজনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন। তারা প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে নীতিগত সহায়তা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, খুলনা বিভাগে একই ধরনের পরামর্শ সভার ধারাবাহিকতায় বরিশালে এই আয়োজন করা হয়েছে। সভা থেকে সুন্দরবন সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!