- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৯:০৬ পিএম
গোপালগঞ্জে ৪৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৪৮৫ পিস ইয়াবাসহ তুরজাউন মোল্লা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার (০৯ আগষ্ট) গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কেরর্ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সেনা ক্যাস্পের মেজর জুভেন ওয়াহিদ বিষয়টি নিশ্চিক করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তুরজাউন মোল্লা নড়াইল জেলার নড়াগাতি ধানার পহরডাঙ্গা গ্রামের আয়ুব মোল্লা ছেলে।
মেজর জুভেন ওয়াহিদ জানান, মাদক বেচাকেনা এমন এমন গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কেরর্ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ীকে তুরজাউন মোল্লাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এসময় তার কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি পালসার মোটর সাইকেল, নগদ টাকা ২৬০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!