- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১২:৩৭ এএম
বাংলাদেশ বেতার বরিশালে নিয়োগ পেলেন সাংবাদিক সাঈদ পান্থ
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সাথে বরিশালে সাংবাদিকতা করে আসছেন।
সাংবাদিক সাঈদ পান্থ বর্তমানে মাটি ও মানুষের টেলিভিশন ‘চ্যানেল আই’র বরিশাল জেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক দি ডেইলি ম্যাসেঞ্জারের ব্যুরো প্রধান ও বরিশালের জনপ্রিয় দৈনিক আজকের বার্তা পত্রিকার সহকারী সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করছেন।
সাংবাদিক সাঈদ পান্থ সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন।
২০০৮ সালের শুরুর দিকে বরিশালের স্থানীয় দৈনিক শাহনামা স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। কাজের ধারাবাহিকতায় দৈনিক আজকের বার্তায় স্টাফ রিপোর্টার, দৈনিক দক্ষিণাঞ্চলে সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের পরির্বতনের সিনিয়র রিপোর্টার, আঞ্চলিক অনলাইন পোর্টাল আমাদের বরিশাল ডটকম, নিউজ এজেন্সি ডিফারেন্স নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক সকাল বেলার ব্যুরো প্রধান, বাংলা পোস্টের ব্যুরো প্রধান, ২০১৩ সালে দৈনিক আলোকিত বাংলাদেশ বরিশাল ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
এছাড়া তিনি ২০১৭ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারী পর্যন্ত দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টারের দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালে প্রাথমিক শিক্ষা প্রসারে রিপোর্টিংয়ের জন্য শিক্ষণ জার্নালিস্ট অ্যাওয়ার্ড, ২০১৫ সালে তামাক ও ধূমপানবিরোধী রিপোর্টিংয়ের জন্য ‘আবিষ্কার’ সম্মাননা পেয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে ২০১৫ সাল থেকে রিপোর্ট৭১ডটকম নামে একটি সরকার অনুমোদিত জাতীয় অনলাইন পোর্টালের প্রকাশকের দায়িত্ব পালন করছেন সাঈদ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!