- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ০৭:৫৯ পিএম
বরিশালে থেকে ঢাকার টিকেট পেয়েছেন ১০ প্রতিযোগী
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে ২১তম ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর বরিশাল বিভাগীয় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) নগরীর জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বিজয়ী ১০ জনের হাতে সনদপত্র ও মেডেল তুলে দেন।
প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কবি সাহলে এম. শেলী, বাংলাদেশ বেতার বরিশালের উপ-বার্তা নিয়ন্ত্রক মাহামুদুল হাসান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসের (রুটিন দায়িত্ব) কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, বেঙ্গল বিস্কুটের ম্যানেজার আবদুর রহমান এবং অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সাঈদ পান্থ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ।
আয়োজকরা জানান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ২০০৬ সাল থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করে আসছে। এবারের ২১তম আয়োজনের প্রধান সহযোগী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও এপেক্স। প্রতিযোগিতাটি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী অমল কৃষ্ণ রায় ও প্রকৌশলী শাকিল আল মাসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহসান মুরাদ চৌধুরী, রিপোর্ট একাত্তরের গৌরব কর্মকার, সাকিব উল হকসহ প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশাল এবং রিপোর্ট একাত্তরের সদস্যরা।
স্থানীয় ভাবে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর বরিশাল বিভাগীয় বাছাই প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশাল, অনলাইন পত্রিকা রিপোর্ট একাত্তর ও সহযোগিতা করেছে দি নিউ লাইফ, বরিশাল।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বাজারে যত্রতত্র গড়ে ওঠা ময়লার স্তূপ পরিষ্কারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসা সরঞ্জামের সংকট, জরাজীর্ণ অবকাঠামো, কক্ষ ও জনবলের সীমাবদ্ধতা...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:সারাদেশে ৪১ লাখ ফ্যামিলি কার্ড আগামী ৩ মাসে সারাদেশে যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করণে ধারণা প্রদান করেন নৌপরিবহন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!