- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ০৩:২৪ পিএম
বরিশালে ফলের চারা বিতরণ করলো ধান গবেষণা
সবুজ পরিবেশ আগামী নিশ্চয়তা এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বৃক্ষরোপণ কার্যক্রম। এ উপলক্ষ্যে আজ নগরীর ব্রির ক্যাম্পাসে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রি‘র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক এবং ব্রি‘র বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অর্ধশতাধিক কৃষকের মাঝে নারিকেলের চারা বিতরণ করেন। এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সারাদেশে ৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। সে তুলনায় ব্রি বরিশালের উদ্যোগে ২ শ’ ৪০ জন কৃষককে দেওয়া ফলের চারা বিশাল দিঘির মধ্যে এক ঘটি পানির সমান। তবে জাতি-ধর্ম নির্বিশেষে আমরা যার যার স্থান হতে ভূমিকা নেই, তাহলে এর চেয়েও বেশি বৃক্ষ রোপণ করা সম্ভব।
তিনি আরো বলেন, ফলদ-বনজ-ওষুধি যেকোনো গাছের চারা লাগানোর পূর্বে স্থান নির্বাচন, রোপণ দূরত্বসহ অন্যান্য পরিকল্পনা গ্রহণ করা জরুরি। বিশেষ করে ফলদ গাছের চারার ক্ষেত্রে আগে গর্ত তৈরি করে সেখানে পরিমাণমতো সার দিয়ে রোপণ করতে হবে। এর পরে বেড়া দেওয়ার ব্যবস্থা, বছর বছর সার প্রয়োগ আর সময়মতো যত্ন নিলে কয়েক বছরের মধ্যেই এক একটি গাছ সম্পদে পরিণত হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!