- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ০৯:২২ পিএম
"মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় মায়ের পাশে ইখতিয়ার রহমান কবির"
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে বৃষ্টিতে ভিজে অতি কষ্টে দিনাতিপাত করছিলেন এক অসহায় মা। কষ্টের সেই খবর পেয়ে স্থির থাকতে পারেননি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা মানবিক নেতা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গলাচিপা পৌরসভার মেয়র পদপ্রার্থী ইখতিয়ার রহমান কবির। এসময় তার সাথে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ আরশাফ উজ্জামান সহ বিএনপির অঙ্গ সংগঠন।
আজ তিনি সরাসরি সরজমিনে গিয়ে সেই অসহায় মায়ের খোঁজখবর নেন এবং তাঁর সার্বিক পরিস্থিতির খোঁজ রাখেন। বৃষ্টির রাতে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে এবং একটি নিরাপদ ও সুন্দর ঘর তুলে দেওয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেছেন তিনি।
নেতৃত্ব শুধু কথার ফানুসে নয়, ছড়িয়ে পড়ে এমনই ভালোবাসায় ও মানবিক কাজে। গলাচিপার প্রতিটি মেহনতী ও অসহায় মানুষের বিপদে-আপদে এভাবেই আজীবন পাশে থাকতে চান তিনি।
সব শেষে তিনি জানান,
আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, মানবিক গলাচিপা গড়ে তুলি।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!