- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ০৬:০৯ পিএম
পূর্বাচলে হারিয়েছিলেন জমি, এবার হারানোর শঙ্কা শেষ আশ্রয়টুকুও
নারায়ণগঞ্জ প্রতিনিধি: এক সময় পূর্বাচল এলাকার বাসিন্দা ছিলেন রূপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শিমুলিয়া ও মুলাদী গ্রামের মানুষ। নব্বইয়ের দশকে পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণের পর তারা বাধ্য হয়ে পাশের এলাকায় নতুন করে বসতি গড়ে তোলেন। কয়েক দশক পর আবারও সেই পরিবারগুলোর মাথার ওপর নেমে এসেছে উচ্ছেদের আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, একটি সরকারি সংস্থা শিমুলিয়া ও মুলাদী গ্রামের প্রায় ৩৮ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এতে নতুন করে বসতভিটা হারানোর ভয় দেখা দিয়েছে শতাধিক পরিবারের মধ্যে। তারা বলছেন, জীবনে একাধিকবার বাস্তুচ্যুত হওয়ার মতো পরিস্থিতি আর সহ্য করার সামর্থ্য তাদের নেই।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পূর্বের অধিগ্রহণে অধিকাংশ পরিবার তাদের বড় আকারের জমি হারিয়েছে। ক্ষতিপূরণের অর্থে অল্প কিছু জমি কিনে ছোট ছোট বাড়ি নির্মাণ করে কোনোমতে বসবাস শুরু করেছিলেন তারা। এখন সেই শেষ আশ্রয়টুকুও হারানোর আশঙ্কায় দিন কাটছে।
তাদের দাবি, দুই থেকে পাঁচ শতাংশ জমির ওপর নির্মিত বাড়িঘরই এখন পরিবারের একমাত্র ঠিকানা। আবারও উচ্ছেদ করা হলে মাথা গোঁজার ঠাঁই থাকবে না। তাই তারা বর্তমান বসতিগুলো অক্ষত রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।
প্রস্তাবিত অধিগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ক্ষতিপূরণের হার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সরকারি মূল্যায়ন বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম। এ অর্থ দিয়ে একই এলাকায় কিংবা আশপাশে নতুন করে জমি কিনে বসতবাড়ি নির্মাণ করা বাস্তবসম্মত নয়।
কৃষিনির্ভর পরিবারগুলোর অনেকেই বলছেন, জমিই তাদের জীবিকার প্রধান অবলম্বন। জমি হারালে শুধু বসতভিটাই নয়, আয়ের পথও বন্ধ হয়ে যাবে। ফলে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়বেন।
এলাকাবাসীর অভিযোগ, বারবার জমি অধিগ্রহণের কারণে তারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। নতুন করে উচ্ছেদের আশঙ্কায় পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা সরকারের কাছে এমন একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে পুনর্বাসনের সংকটে পড়তে না হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!