- প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৪ পিএম
যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং নতুন ইন্টার্নদের ফুল দিয়ে বরণের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক ড.কাজী মোঃ আমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি মনে করি তোমাদের এই স্বাস্থ্যসেবামূলক যে কাজ তার বিনিময় টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। এ সেবার মাধ্যমে মানুষদের থেকে যে ভালবাসা পাওয়া যায়, যে দোয়া পাওয়া যায় তা তোমরা টাকা দিয়ে ক্রয় করতে পারবে না। আমি আশা রাখি তোমরা সবাই ভালো মানুষ হবে, তোমাদের এই সেবামূলক কাজ চালিয়ে যাবে এবং দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, বিভাগের চেয়ারম্যান ড. এহসানুর রহমানসহ সকল শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!