- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ০৭:৪০ পিএম
মানবসেবায় এগিয়ে চলছে গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি ইতোমধ্যে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ সাহাদাত হোসেন তালুকদার, মোঃ নাসির উদ্দিন তালুকদার, মোঃ রিপন খান, মোঃ আদিলবিন মুনসুর (নয়ন), মোঃ শাহিন তালুকদার, মোঃ জনি তালুকদার, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আল আমিন মৃধা, মোঃ নাহিদ ইসলাম, মোঃ তুষার গাজী, মোঃ হাছান গাজী, মোঃ হাছান মোল্লা, মোঃ ইমরান হোসেন রনি ও মোঃ ইমন শিকদারসহ আরও অনেক সহযোগী সদস্য। সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা, পরিশ্রম ও মানবিক প্রচেষ্টায় গারুড়িয়া ইউনিয়নে ইতোমধ্যে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে টিন বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে লুঙ্গি ও কাপড় বিতরণ, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় নারীদের বিয়েতে আর্থিক সহযোগিতা, বিভিন্ন ওয়ার্ডে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা মেরামত, পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং সম্প্রতি এক হতদরিদ্র পরিবারের জন্য সম্পূর্ণ নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে মানবসেবামূলক এই কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক কামনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!