- প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম
জিয়ানগরে অসময়ের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বিপাকে কর্মজীবী মানুষ
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের জিয়ানগরে টানা কয়েক দিনের অসময়ের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বুধবার রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুক্রবারও দিনভর অব্যাহত রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা-ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষটানা বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কাজে বের হতে না পারায় দৈনন্দিন আয়-রোজগার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেরই দিন কাটছে কর্মহীন অবস্থায়। অন্যদিকে বৃষ্টির কারণে সড়ক ও বাজার এলাকায় মানুষের চলাচলও কমে গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।
এদিকে বৃষ্টির প্রভাবে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনকারীরাও বিপাকে পড়েছেন। মাঠে ঘাস সংগ্রহ ও পশুর খাবার জোগাড় করতে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি হাঁস-মুরগির খাবার ও পরিচর্যা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন খামারি ও সাধারণ গৃহস্থরা।
স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে যাঁরা প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল, তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।পিরোজপুরের আবহাওয়ার পূর্বাভাসেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৯৮ শতাংশ উল্লেখ করা হয়েছে। শনিবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি: রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!