- প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ০৭:২৮ পিএম
বঙ্গবন্ধুর সমাধিতে পরিচ্ছন্ন কায্যক্রম স্বভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন, নতুন করে বিজিবি ও আনসার মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : কয়েক দিনের সংহিসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ২৬ প্লাটুন বিজিবিসহ মোট ৫৫ প্লাটুন ও ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।
জেলা শহরের বিভিন্ন শহর ঘুরে দেখা গেছে, ভোরে শহরের সাধারণ মানুষের আনাগোনা কম থাকলেও সব আতংক কাটিয়ে বেলা বাড়ার সাথে সাথে শহরে বেড়েছে সাধারন মানুষের ভীড়। সড়কগুলোতে চলেছে রিক্সা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলোতে খুলেছে সব ধরনের দোকানপাট, বেড়েছে ক্রেতাদের ভীড়। জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নতুন করে ২৬ প্লাটুনসহ ৫৫ প্লাটুন বিজিবি আর ৭ প্লাটুন বাড়িয়ে ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়ের রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কায্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল করলেও শনিবার ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো। জেলার সার্বিক পরিস্থিত বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২২ নভেম্বর থেকে ক্লাশ ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
পুলিশ প্রশাসেনের বক্তব্য পাওয়া না গেলেও গত শুক্রবার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিন বাহিনীর প্রধান। তবে গত দুদিন ধরে জেলায় কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পরিচ্ছন্নতা কর্মসূচি :
এদিকে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। কোনো পারিশ্রমিক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে শামিল হয়েছেন।
গোপালগঞ্জ ও কাশিয়ানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মাইকিং :
আওয়ামী লীগের আন্দোলনকে বেগবান করতে গোপালগঞ্জ জেলা শহর ও কাশিয়ানীতে মাইকিং করেছে জেলা আওয়ামী লীগ ও কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ। শনিবার বিকালে জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এসময় বলা হয়, জং বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা হাসবে বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে বাঁধা ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিবাদে ৮ দফা দাবি আদায়ে সর্বাত্মক আন্দোলন চলছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল নেতাকর্মী ও জনগণকে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আন্দোলনকে সফল করার আহবান জানানো হয়েছে। বিএনপি ও জামায়াতের অনুপ্রবেশকারীরা এই কর্মসূচীকে নষ্ট করতে ইন্ধন দিচ্ছে তাদের ফাঁদে পা দিবেন না। কেউ বিশৃংখলা, ভাংচুর ও অরাজগতা করলে তার বিরুদ্ধে সাংগটনিক ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মাইকিং এ বলা হয়, আগমী রবিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি: রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!