- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ০৭:৩৫ পিএম
কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাই না: নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
কোনো দল বা নেতাদের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চান না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর।
বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
নুর বলেন, আমি দশমিনা-গলাচিপার প্রিয় মানুষদের, আপামার জনসাধারণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হতে চাই। নুরুল হক নুর বলেন, স্বপ্ন ছিল ডাক্তার হয়ে অসচ্ছল মানুষের সেবা করব। এই জনপদের (দশমিনা-গলাচিপা) মানুষের সেবা করব। কিন্তু আল্লাহ সেটা লিখে রাখেননি। আল্লাহ লিখে রেখেছেন অনেক ডাক্তার চালাব।
তিনি বলেন, ক্ষমতার পটপরিবর্তন হলে সংখ্যালঘুরা আতঙ্কে থাকে। কেউ চাঁদা ধার্য করে। কেউ মামলায় জড়ায়। আমি ৫ আগস্টের পর সবাইকে রক্ষা করার চেষ্টা করেছি।
নুর বলেন, কেউ হয়রানি হবে না। সেই নিশ্চয়তা দিচ্ছি।
নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, কোনো প্রার্থীকে তিনি চ্যালেঞ্জ মনে করেন না।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!