শিরোনামঃ

খালেদা জিয়ার মাগফিরাত ও হাসান মামুনের সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া-মিলাদ



সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার আসর নামাজের পর গলাচিপা পৌরসভার তহসিল জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং হাসান মামুনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।


মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?