শিরোনামঃ

কেশবপুরের সন্যাসগাছা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে VIA ক্যাম্প।


রুস্তম ফারাজী, কেশবপুর।


কেশবপুর উপজেলার সন্যাসগাছা কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে ভায়া (VIA) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মোঃ রেহেনেওয়াজ নিজস্ব ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে স্থানীয় নারীদের ভায়া (Visual Inspection with Acetic Acid—VIA) পরীক্ষার মাধ্যমে জরায়ুমুখের অস্বাভাবিকতা শনাক্ত করার সেবা প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার নারীরা সহজে ও স্বল্প সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। ক্যাম্পে স্বাস্থ্যকর্মীরা নারীদের জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, নিয়মিত পরীক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি পরীক্ষার প্রয়োজনীয়তা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয়রা জানান, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তার নিজস্ব উদ্যোগে কমিউনিটি পর্যায়ে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে একদিকে যেমন নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহ বাড়বে, অন্যদিকে জরায়ুমুখ ক্যান্সারের মতো মরণব্যাধি প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?