- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১০:০৫ পিএম
কেশবপুরে সাংবাদিকদের সাথে অধ্যাপক মুক্তার আলীর মতবিনিময়।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
১৩ তম সংসদ নিবাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ (বুধবার) বিকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দাড়িপাল্লা প্রতীক পেয়েই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, সুযোগ তৈরি হলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কাউকে ছাড় দিবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক কিংবা অন্য কারো বিরুদ্ধে হোক। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশটা আরও সুন্দর ও গতিশীল হবে এবং উন্নয়নের মহাসড়কে উঠতে পারবে।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!