- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:২২ পিএম
কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভরত ভায়না হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরকার আব্দুর গফফার ও সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা।দোয়া পরিচালনা করেন ভারত ভায়না ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রহমাতুল্লাহ্। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই বিভাগের আরো খবর
-
: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
ভোলা প্রতিনিধি ॥ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলা, মাদ্রাসায় ভাংচুর গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!