- প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ পিএম
কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তে কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজনৈতিক ছত্রছায়ায় একটি সিন্ডিকেট প্রতি রাতে বরিশাল সদর শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী খালের মুখ থেকে শুরু করে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের সীমান্তে কালাবদর ও তেতুলিয়া নদীতে ভাঙ্গন কবলিত এলাকায় শত শত বলগেট বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয় সবুজ মাঝি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত তালতলী খালের মুখ থেকে শুরু করে ভাষানচর ইউনিয়নের সীমান্ত পর্যন্ত নদীতে প্রতি রাতে শত শত বলগেট বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বানিজ্য চলছে। রাত-৮ টা থেকে শুরু করে ভোর পর্যন্ত একের পর এক বলগেট বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে রমরমা বানিজ্য চলছে। একদিকে নদী ভাঙ্গনে বসত বাড়ি, ফসলি জমি হাড়িয়ে দিশেহারা মানুষ,অন্যদিকে ভাঙ্গন কবলিত এলাকায় ড্রেজার বসিয়ে চলছে রমরমা অবৈধ বালু বানিজ্য। এবিষয়ে বরিশাল জেলা প্রশাসকের সরকারি নাম্বারে ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার ফোন করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধি:নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : অভাবের সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসছিলেন পাঁচটি দুধেল গাভী। সেই গরুগুলোই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!