- প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৩ পিএম
বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে-বলে দুই গ্রাম পুলিশকে মারপিট
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : "তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে" বলে দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, ডুমুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। তার মধ্যে ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রেজানা যায়, বুধবার বেলা ১১ টায় মৎস্য কর্মকর্তার নির্দেশে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যায় চার গ্রাম পুলিশ ও একজন দফাদার। প্রায় ৩০-৪০ টি জাল উদ্ধারের পর একটি নৌকা নিয়ে ঐ এলাকার তিন জন লোক বিলে গিয়ে তাদের মারধর শুরু করে। এতে দুই গ্রাম পুলিশ ইউসুফ ও শ্যামল আহত হয়। পরে তারা চলে গেলে বাকি গ্রাম পুলিশ ও দফাদার আহত দুজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করে।
আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশে বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যাই। ৩০-৪০ টি জাল উদ্ধারের পর ৩-৪ জন লোক একটি নৌকায় করে আমাদের কাছে এসেই "তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে? অনেক টাকার ঋণ সহ চারটা মামলা আছে! যদি সাজা হয় হবে, আজকে তোদের ছাড়বো না বলে মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শী দফাদার অনন্ত বৈদ্য বলেন, তারা মারধর করে চলে যাওয়ার পর আহত দুই গ্রাম পুলিশকে আমরা হাসপাতালে ভর্তি করি। দুজনের মধ্যে গ্রাম পুলিশ ইউসুফ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর আহত গ্রাম পুলিশ শ্যামল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, দুই গ্রাম পুলিশকে মারধরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীদের সাথে কথা বলে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহত গ্রাম পুলিশদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধি:নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : অভাবের সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসছিলেন পাঁচটি দুধেল গাভী। সেই গরুগুলোই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!