- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৩:০২ পিএম
বরিশালে ইয়াবাসহ অলি গ্রেফতার, ধরাছোঁয়ার বাইরে এক ডজন মাদক ব্যবসায়ী
শাকিব উল হক,
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ ওয়ালিদ হোসেন অলি (২০) গ্রেফতার হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাংলাবাজার ইঞ্জিনিয়ার সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। পরদিন সোমবার এসআই মো. ফিরোজ আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে আদালত অলিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার অলি নগরীর ১১ নম্বর ওয়ার্ডের আরশেদ আলী সড়কের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অলি দীর্ঘদিন ধরে কুখ্যাত আ.লীগ ক্যাডার ও চিহ্নিত সন্ত্রাসী রুবেল শরীফ ওরফে ‘নাক কাটা রুবেল’ এবং তার ভাই আবুল বাসার ওরফে রাজনের সহযোগী হিসেবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বর্তমানে জেলহাজতে থাকা নাক কাটা রুবেল বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় মাদক ও চাঁদাবাজ চক্র নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।
অলির সঙ্গে মাদক ব্যবসায় জড়িত আরও অন্তত এক ডজন সহযোগীর নাম উঠে এসেছে। এদের মধ্যে রয়েছেন— রিফিউজি কলোনির শাহিন ও তুহিন, নাক কাটা রুবেলের মামাতো ভাই বাবা সোহেল, স্থানীয় বাপ্পী, সবজি রাকিব, বুলেট আলামিন, গোলআলু শাহালম, টোকাই হানিফসহ আরও কয়েকজন।
এ চক্রের কাছে ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত হাড্ডি জাহাঙ্গীরের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এ বছরের জানুয়ারিতেও তাকে ইয়াবাসহ গ্রেফতার করেছিল ডিবি পুলিশ, তবে পরে ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, অলিকে আটকের মাধ্যমে মূল চক্রের সহযোগীদের পরিচয় স্পষ্ট হলেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে থাকায় বহু বছর ধরেই এ চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে।
একজন সহযোগী গ্রেফতার হলেও বরিশালে সক্রিয় ইয়াবা চক্রের এক ডজনেরও বেশি সদস্য এখনো ধরা-ছোঁয়ার বাইরে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!