- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ০৩:২৬ পিএম
গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনে ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।
আজ বুধবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কায্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক, ডিডিএলজি বিশ্বজিত কুমার পাল, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন, ডাঃ দিবাকর বিশ্বাস ও জেলা তথ্য কর্মকর্তা মোঃ সুলায়মান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় ৯ মাস থেকে ১৫ বয়সের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফযেড টিকা প্রদান করা হবে। এ জন্য আগেই সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্যাম্পেইনে ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে অনলাইনে ১ লাখ ২৮ হাজার ৫৫৪ জন রেজিষ্ট্রেশন করেছেন। সকল শিশু যাতে এই টিকার আওতায় আসে এবং স্বউদ্যোগে রেজিস্ট্রেশন করে নেয় সেজন্য ব্যাপক প্রচারের দরকার বলে বক্তারা মন্তব্য করেন বক্তারা। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!