- প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০ পিএম
আ'লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নলছিটি প্রতিনিধি:
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে মহড়াটি নলছিটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন।
বক্তারা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে দেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন।
ছাত্রদল নেতা আদিফ হাসান বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদেই তাদের এ কর্মসূচি। দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করবে। কোনো পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, পৌর ছাত্রদল নেতা হিরা, রনি, আদনান রুবেল, রনি হিরন, হৃদয় প্রমূখসহ পৌর ওয়ার্ড ও ইউনিয়ন এর ছাত্রদলের শতশত নেতাকর্মীরা।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধি:নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : অভাবের সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসছিলেন পাঁচটি দুধেল গাভী। সেই গরুগুলোই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!