- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৬:১৮ পিএম
কাদা রাস্তায় বিএনপি নেতার বালু ভরাট
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :বরিশালের গৌরনদীতে ভারি বর্ষনে কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী সড়কে বালুর বস্তা দিয়ে ভরাট করে প্রশংসিত হয়েছেন প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল। বিএনপি নেতা বুলবুল মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ চোকদারের ছেলে এবং সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি।
জানা গেছে, ভারি বর্ষনের কারনে মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের একটি মাটির রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে। স্থানীয়রা বিষয়টি প্রবাসী বুলবুল চোকদারকে অবহিত করলে নিজ অর্থায়নে ওই রাস্তায় বালু ভরাটের ব্যবস্থা করেন ওই বিএনপি নেতা।
ছাত্রদল নেতা কায়েস আহম্মেদ ও জোবায়ের সিকদার জানান, শতাধিক পরিবার, একটি স্কুল ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের একমাত্র মাটির রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পরেছিলো। বিষয়টি প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদারকে অবহিত করা হলে তিনি নিজ অর্থায়নে বালুর ব্যবস্থা করেন। পরবর্তীতে শনিবার দিনব্যাপী স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের কর্মীরা স্বেচ্ছাশ্রমে কাদা রাস্তায় বালুর বস্তা ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করেন। উল্লেখ্য যে, এরপূর্বেও বিএনপি নেতা বুলবুল চোকদার পূর্ব বেজহার গ্রামের একটি কাদা রাস্তায় বালু ভরাট করে প্রশংসিত হয়েছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!