- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ০৪:১৫ পিএম
"জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (৪র্থ পর্যায়)” অবক্ষয়িত জনগণের মাঝে বিনামূল্যে চারা বিতরণ
মাসুদ রেজা ফয়সালঃ
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশব্যাপী “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে (৪র্থ পর্যায়)” প্রকল্পের আওতায় বরগুনার বামনায় অবক্ষয়িত বনাঞ্চলের জনগণের মাঝে বিনামূল্যে বনজ, ফলজ ও ভেষজ চারা বিতরণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক আকনে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ পলাশ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসিব, এবং এলাকার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বনজ, ফলজ ও ভেষজ গাছ একদিকে যেমন পরিবেশ রক্ষা করে, অন্যদিকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনে ছিল বামনা এসএফপিসি এবং উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!