- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ০৪:২৭ পিএম
জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। এতে মোট ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই ঘোষণা দেন।
তিনি জানান, মোট ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে।
আসন ঘোষণা করার আগে জামায়াতের নায়েবে আমির বলেন, এখন যে কয়টা দল উপস্থিত আছে, তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা ঘোষণা করা হচ্ছে। বাকি আসনে শরীকদের ঐকমত্যের ভিত্তিতে সমঝোতা করা হবে।
বৈঠকে ১০টি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনও নেতা। এ ছাড়াও আসন সমঝোতা হয়নি জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!