- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৬:০৬ পিএম
ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতিনিধিঃ
'“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০টায়
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তর উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন এলাকার যুব উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। পরে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!