- প্রকাশিত: ২৫ মে ২০২৬ ০৯:৪৫ পিএম
হিজলায় ঝড়ের কবলে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ৩ জন নিখোঁজ
হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে ৩ জন ব্যক্তি নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার মেঘনা নদীর ধুলখোলা ইউনিয়ন অংশে এ ঘটনা ঘটেছে।
জানা যায় ট্রলারে থাকা ৮ জন যাত্রীর মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয় । বাকি ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ হওয়ার ব্যক্তিরা হলেন ধূলখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত জাফর জমাদারের ছেলে নূর ইসলাম জমাদার(৪৫) ও নাতি ইব্রাহিম (৯) এছাড়াও নিখোঁজ একই গ্রামের রয়েছেন হামিদ বিশ্বাসের ছেলে হারুন বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গেছে ধূলখোলা ইউনিয়ন থেকে জেলে কার্ডের চাল নিয়ে ট্রলার যোগে বাড়িতে ফেরার পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তাঁরা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ একযোগে প্রায় তিন ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, আগামীকাল সকাল থেকে উদ্ধারের যৌথ অভিযান পরিচালনা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!