- হিজলা প্রতিবেদক
- প্রকাশিত: ১২ মে ২০২৬ ০৭:০৭ পিএম
হিজলায় ব্রাকের আয়োজনে শস্য নিরাপত্তা বীমা প্রদান-বীজ বিতরণ
বরিশালের হিজলা উপজেলায় ব্রাকের আয়োজনে শস্য নিরাপত্তা বীমা প্রদান ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাইক্রোফাইন্যান্স দাবির অর্থায়নে কৃষাণিদের মাঝে উন্নত মানের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক এর উদ্যোগ নিয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি ও ধানের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসানুল হাবিব আল আজাদ জনি সহ অনেকে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম আফজাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের স্বাবলম্বী করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে কৃষি সহায়তা, প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বীজ পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী বিডিসি মোঃ মনজুরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন পাপড়ী বাড়ৈ , আঞ্চলিক ব্যবস্থাপক,বরিশাল-২,নিশাত তাসনিম লিজা ,আঞ্চলিক ব্যবস্থাপক (জিজেডি) ,কিরণ চন্দ্র পান্ডে ,সিনিয়র এলাকা ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স (দাবি), শিশির কুসার গুহ,এলাকা ব্যবস্থাপক প্রগতি ,মো: ইমতিয়াজ ওয়াহিদ ,শাখা ব্যবস্থাপক.দাবি, শান্তি রঞ্জন ভদ্র,উপজেলা হিসাব কর্মকর্তা,বিশ্বজিত কুমার পাল,কৃষি সম্প্রসারন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!