- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৮:০৯ পিএম
হিজলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছেন পুলিশ। ১৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে পরিষদ কার্যালয় থেকে হিজলা থানার পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, বেলা সাড়ে ১১টার সময়ে হিজলা থানার এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বের চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায়। তাকে আটক করার কারণ জানতে চাই এসআই মাহমুদুল হাসান আমাদের কিছু জানাননি।
এনায়েত হোসেন হাওলাদারের স্ত্রী আসমা বেগম জানান, তার নামে একটি রাজনীতি মামলা আছে। ওই মামলায় তিনি জামিনে রয়েছে। আজকে তাকে বিনা কারণে হিজলা থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। হিজলা থানা অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।
তাই তাকে গ্রেফতার করা হয়েছে। রাজনীতিকে মামলায় তাকে আসামি করা হয়েছে। এমনকি আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!