- প্রকাশিত: ১ আগস্ট ২০২৬ ১১:১০ পিএম
গলাচিপা জামায়েত ইসলামী জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের গণমিছিল হয়েছে। গণমিছিলে জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার তরান্বিত করা, শহিদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবি তুলে ধরা হয়। উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার সকাল ১০টায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে গণমিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
গণমিছিল শেষে সমাপনি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ আব্দুল জব্বার খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সানাউল্লাহ শামীম, কর্ম পরিষদের সদস্য হাফেজ আবুল হোসেন, মো. শামসুল আলম ও মো. হাবিবুর রহমান ফোরকান, সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রুপম, কাজী হাফেজ মাওলানা ফেরদৌস প্রমুখ। এছাড়াও সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!