- প্রকাশিত: ১ আগস্ট ২০২৬ ১১:১৩ পিএম
গলাচিপা প্রেসক্লাবে ১৩ নতুন সদস্য অন্তর্ভুক্ত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
গলাচিপা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ১৩ জন গণমাধ্যমকর্মীকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির গত ১৩ জুন ২০২৬ তারিখের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এ সদস্য অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে ২৭ জুলাই ২০২৬ তারিখে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নবঅন্তর্ভুক্ত সদস্যরা হলেন: সোহাগ রহমান (দৈনিক যুগান্তর ও মোহনা টিভি), মৃদুল দত্ত (দৈনিক ইত্তেফাক), আহসান উদ্দিন জিকো (বিজয় টিভি), জসিম উদ্দিন আহম্মেদ (দৈনিক খোলা কাগজ), মো. উজ্জ্বল মিয়া (চ্যানেল এস টিভি), শিশির রঞ্জন হাওলাদার (দৈনিক জনবানী), মো. জসিম উদ্দিন (বাংলাদেশ সমাচার), পলাশ হাওলাদার (দৈনিক আমার বার্তা), মাজহারুল ইসলাম মলি (দৈনিক মানবজমিন), মো. ইমন (এশিয়ান টিভি), হুজ্জাতুল ইসলাম (নাগরিক টিভি), জহিরুল ইসলাম চয়ন (বাংলাদেশের খবর) এবং পংকজ গাজুলী (দৈনিক ভোরের সময়)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবঅন্তর্ভুক্ত সদস্যরা গলাচিপা প্রেসক্লাবের গঠনতন্ত্র, সাংগঠনিক বিধি-বিধান, নীতিমালা, সিদ্ধান্ত ও প্রচলিত রীতিনীতি যথাযথভাবে মেনে চলবেন। একই সঙ্গে প্রেসক্লাবের মর্যাদা, ঐতিহ্য ও পেশাগত মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মাসুদ এবং সদস্য সচিব হাসান মাহবুবের স্বাক্ষর রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!