- প্রকাশিত: ১ আগস্ট ২০২৬ ১১:০৬ পিএম
সংবাদ সম্মেলন করে পদত্যাগ ব্যক্তিগত আবার কায্যক্রম নিষিদ্ধ থাকায় আ’লীগের সাথে সম্পর্ক রাখতে চান না ১৮ আ’লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এক দিনেই কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী ও রাজনীতি থেকে পদত্যাগ করেছেন ১৮ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা।
এর মধ্যে অনেকেই বলছেন, ব্যক্তিগত কারনে, আবার অনেকই বলছেন কায্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে চান না।
আজ শনিবার (০১ আগষ্ট) দুপুরে মুকসুদপুর পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মীরের কৃষ্ণাদিয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে ১৬ নেতা ও গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে আরো ২ নেতা পদত্যাগের ঘোষনা দেন। এরমধ্যে ১৬জন আওয়ামী লীগ ও দুই জন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
আওয়ামী লীগের পদপদবী ও রাজনীতি থেকে পদত্যাগকারী নেতারা হলেন, মুকসুদপুর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীর, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আফজাল মাসুদ, পশারগাতি ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটির সম্পাদক জাকির মীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্যা, সহসভাপতি মো. আলী জিন্নাহ, সদস্য জামাল শেখ, ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আলীম খান, পশারগাতি ইউনিয়নের ২নং ওয়ার্ড কমিটির সভাপতি নাসিরুদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বজল চক্রবর্তী, পশারগাতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, পশারগাতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জামালুদ্দিন মিলু ও সহসভাপতি আনোয়ার হোসেন মোল্যা।
অপর দুই নেতা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা।
মুকসুদপুরে পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পশারগতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মীর। লিখিত বক্তব্যে তিনি বললেন, আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ শনিবার থেকে ওই দলের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে আমরা জনকল্যাণে কাজ করে যাব বলে অঙ্গীকার করছি।’
তিনি বলেন, কারো চাপে বা অত্যাচারে নয়, আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে সংবাদ সম্মেলন করে আমরা পদত্যাগের ঘোষণা দিলাম।
অপরদিকে, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ব্যক্তিগত কারণে বর্তমানে সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নই। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করলাম। এই মুহূর্ত থেকে আমরা আর দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং দলের কোনো কার্যক্রমে সহযোগিতা করব না। তবে পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। #
এই বিভাগের আরো খবর
-
# এক শিক্ষকের নামই রয়েছে ৭ টি গবেষণাপত্রেরোকাইয়া: যবিপ্রবি প্রতিনিধি গবেষণাপত্রে লেখকত্ব বা প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে সমস্যা, তথ্যসূত্র বা রেফারেন্স সংক্রান্ত...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের গণমিছিল হয়েছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!