- প্রকাশিত: ১ আগস্ট ২০২৬ ১১:০৪ পিএম
হারাগাছ মেট্রো থানায় মাদক মামলায় বিএনপি নেতা আটক
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খেলাল মিয়াকে (৫৩) গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান।
তিনি বলেন, শুক্রবার (৩১ জুলাই) রাতে হারাগাছ পৌর এলাকার হক বাজারে একটি মোটরসাইকেল মেকারের দোকানের পেছনে মাদক সেবনের প্রস্তুতির সময় খেলাল মিয়াকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অশোক কুমার চৌহান আরও বলেন, ১ জুলাই হারাগাছ থানায় দায়ের করা মাদক মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি খেলাল মিয়া। তার বিরুদ্ধে হারাগাছ ও গংগাচড়া থানায় মাদকসহ বিভিন্ন ধারায় আরও তিনটি মামলা রয়েছে।
রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক জানান, খেলাল মিয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তবে তিনি কোন মামলায় গ্রেফতার হয়েছেন তা তিনি জানেন না।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!