- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ ১১:২২ পিএম
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সম্ভাবনার বাংলাদেশ গড়ার আহ্বান
তারুণ্যের দক্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বরিশালে অনুষ্ঠিত "তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ" শীর্ষক সেমিনারে।
বক্তারা বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা, প্রযুক্তি ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় "তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ" শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ফরচুন গ্রুপ ও ফরচুন সুজ লিমিটেড চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড প্রেসিডেন্ট মুহম্মাদ মনজুর মাহমুদ ।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। আলোচনা শেষে বক্তারা শিক্ষা, গবেষণা ও শিল্পখাতের মধ্যে আরও কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!