- প্রকাশিত: ১ আগস্ট ২০২৬ ১১:০৩ পিএম
সোশ্যাল মিডিয়ায় এমপি হাফিজ ইব্রাহিমকে নিয়ে অপপ্রচার; বিএনপির প্রতিবাদ
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন এবং দৌলতখান পৌরসভার ট্রল ইজারা সংক্রান্ত বিভিন্ন প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।
তাদের দাবি, বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের সরকারি টেন্ডার এবং দৌলতখান পৌরসভার ট্রল ইজারা নিয়ে এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিএনপির অভিযোগ, জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের সমর্থকরা নির্বাচনে পরাজয়ের পর পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
দৌলতখান পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ট্রল ইজারা পৌরসভার একটি বৈধ রাজস্ব খাত। এই আয় থেকে পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী দীর্ঘদিন ধরেই এ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে বালু উত্তোলনের বিষয়ে বিএনপির দাবি, বিষয়টি সম্পূর্ণভাবে ভূমি মন্ত্রণালয়ের অধীন এবং এর সঙ্গে সংসদ সদস্যের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। তাদের ভাষ্য, প্রায় দুই মাস আগে দেওয়া একটি বক্তব্যের অংশবিশেষ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।
বিএনপির নেতাকর্মীরা আরও বলেন, এমপি হাফিজ ইব্রাহিম তাঁর বক্তব্যে কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের পক্ষে মত দেননি। বরং তিনি স্পষ্টভাবে বলেছেন, অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না এবং প্রয়োজন হলে সরকার নির্ধারিত নিয়ম ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তাদের দাবি অনুযায়ী, তিনি দৌলতখান ও গঙ্গাপুর এলাকার দুটি সম্ভাব্য স্পটের কথা উল্লেখ করে নদীর নাব্যতা রক্ষা, চর অপসারণ এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখতে সরকারিভাবে টেন্ডারের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়টি ব্যাখ্যা করেছিলেন।
বিএনপির পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কাটা-ছেঁড়া ভিডিও বা আংশিক বক্তব্য দেখে মন্তব্য না করে সম্পূর্ণ বক্তব্য শুনে বিষয়টি যাচাই করার জন্য। একই সঙ্গে তারা গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
# এক শিক্ষকের নামই রয়েছে ৭ টি গবেষণাপত্রেরোকাইয়া: যবিপ্রবি প্রতিনিধি গবেষণাপত্রে লেখকত্ব বা প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে সমস্যা, তথ্যসূত্র বা রেফারেন্স সংক্রান্ত...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের গণমিছিল হয়েছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!