- প্রকাশিত: ১ আগস্ট ২০২৬ ১১:০৭ পিএম
মেহেন্দিগঞ্জে থানায় ২৮ টি গরু নিলামে ১৬ লক্ষ ৪৫ হাজার টাকায় বিক্রি।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ থানা কমপাউন্ডে প্রকাশ্যে নিলামে ১৬ লক্ষ ৪৫ হাজার টাকায় ২৮ টি গরু বিক্রি করা হয়। শনিবার বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাহিদ হোসেন ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নাহিদ হোসেন উপস্থিত থেকে নিলামে গরু বিক্রি করেন। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গত ৫/২/২০০৬ ইং তারিখে ৩টি ও ২৪/৫/২০২৬ ইং তারিখে ২৫ টি চোরাই গরু জব্দ করা হয়। চোরাই গরুর বিষয়ে বিজ্ঞ আদালতে স্মরণাপন্য হলে গত-২৬/৭/২০২৬ ইং তারিখ বিজ্ঞ আদালত ২৮ টি গরু নিলামে বিক্রির আদেশ দেন। আদালতের আদেশ মোতাবেক শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিলামে ২৮ টি গরু বিক্রি করা হয়। এসময় নিলামে গরু ক্রয়ের জন্য নোয়াখালী, বরিশাল, চরমোনাই সহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ক্রেতাদের নিলামে অংশ গ্রহণ করতে দেখা গেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!