- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ ১১:২৬ পিএম
জলেভাসা মান্তা জনগোষ্ঠীকে সরকারি মূলধারার সেবায় যুক্ত করতে সমন্বিত উদ্যোগ
বরিশালের নদীনির্ভর জলেভাসা মান্তা জনগোষ্ঠীকে সরকারি মূলধারার সেবায় যুক্ত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল দক্ষতা ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের লক্ষ্যে আয়োজন করা হয় 'স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সংলাপ'। এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় 'ইয়ুথনেট গ্লোবাল'-এর 'মান্তাকানেক্ট' প্রকল্প এই মতবিনিময় সভার আয়োজন করে। বিস্তারিত প্রতিবেদনে—
বছরের পর বছর ধরে নদীতে ভেসে থাকা মান্তা জনগোষ্ঠীর জীবন কাটছে সামাজিক ও প্রাতিষ্ঠানিক নানা বঞ্চনার মধ্য দিয়ে। শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা সরকারি মৌলিক সুবিধা—প্রতিটি ক্ষেত্রেই তারা এখনো অনেকটা পিছিয়ে।
এই পরিস্থিতি বদলাতে বরিশালের স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোকে একই ছাতার নিচে আনতে আয়োজন করা হয় বিশেষ এই সংলাপের।
অনুষ্ঠানে মান্তা সম্প্রদায়ের প্রতিনিধিরা তুলে ধরেন নিজেদের দীর্ঘদিনের নানা সংকটের কথা। জবাব ও সহযোগিতার আশ্বাস নিয়ে এগিয়ে আসেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক জানান—প্রান্তিক এই জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সব ধরনের প্রশাসনিক সহায়তা অব্যাহত থাকবে।
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন
প্রশাসক, বরিশাল সিটি করপোরেশন
"আমরা মানুষ, আমাদের একসঙ্গে বাঁচতে হবে। আমার কাছে সব মানুষ সমান। মান্তা, হিজড়া, হিন্দু-মুসলিম—এ ধরনের কোনো ভেদাভেদ রেখে আমরা সামনে এগোতে পারব না। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করা আমাদের দায়িত্ব।"
আয়োজকরা জানান, কেবল সাময়িক কোনো প্রকল্পের মধ্য দিয়েই সমাধান সম্ভব নয়। স্থায়ী যোগাযোগের মাধ্যম তৈরি করে সরকারি সেবায় মান্তাদের স্থায়ী অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
সোহানুর রহমান
নির্বাহী সমন্বয়কারী, ইয়ুথনেট গ্লোবাল
"মান্তা পরিচয়ের আগে তারা মানুষ। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা কোনো প্রকল্পের বিষয় নয়, এটি তাদের মৌলিক অধিকার। সরকারি ও স্থানীয় পর্যায়ে নিয়মিত সেবার সঙ্গে যেন তারা যুক্ত হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।"
বঞ্চিত এই জনগোষ্ঠীর মানোন্নয়নে সব প্রতিষ্ঠানের সমন্বিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!