- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৫:৪৯ পিএম
গৌরনদীতে প্রধান শিক্ষক ইসহাক আলী আর নেই
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও মাহিলাড়া ডিগ্রি কলেজ গবর্নিং বডির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. ইসহাক আলী সরদার (৭৫) বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মাহিলাড়া গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রধানশিক্ষক মো. ইসহাক আলী সরদার লে. কর্নেল রফিকুল আলম এবং পল্লী সঞ্চয় ব্যাংকের গৌরনদী উপজেলা শাখার ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের বাবা। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!