- প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮ পিএম
গৌরনদীতে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখ যোগ্য সদস্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন সরদার, চাঁদশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ সিকদার।
গ্রেপ্তারকৃত অপর দুইজনের তথ্য থানা পুলিশ না দেওয়ায় তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন-থানার ডিউটি অফিসার থেকে শুরু করে ওসি (তদন্ত) এবং ওসিকে ফোন দিয়েও গ্রেপ্তার অপর দুই আওয়ামী লীগ নেতাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল মুঠোফোনে বলেন-চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে মুঠোফোনে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানতে চাইলে থানায় গিয়ে নাম-পরিচয় সংগ্রহ করার কথা বলেন ওসি। থানার ডিউটি অফিসারের কাছে ফোন দেওয়া হলে তার কাছে তথ্য নেই বলে জানান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!