- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ০৪:৩৭ পিএম
গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনের ২8 প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারী) সকাল থেকে বিকাল পযর্ন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আরিফ-উজ-জামান বিএনপি, জামায়াতে, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এসময় পুলিশ সুপার মো: হাবিবুল্লাহসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীগণ উপস্থিত ছিলেন। প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
গোপালগঞ্জ-০১ আসনে প্রার্থীরা যেসব প্রতীক পেলেন : বিএনপির মো: সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল হামীদ মোল্লা দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির সুলতান জামান খান লাঙ্গল প্রতীক, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির নীরদ বরণ মজুমদার কাস্তে প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম ঘোড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ফুটবল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ কাইয়ুম আলী খান কলস প্রতীক পেয়েছেন।
গোপালগঞ্জ-০২ আসনে প্রার্থীরা যেসব প্রতীক পেলেন : বিএনপির ডা: কে এম বাবর ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার হাতপাখা প্রতীক, জাকের পার্টির মাহমুদ হাসান গোলাপ ফুল প্রতীক, গণফোরামের শাহ মফিজ উদীয়মান সূর্য প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম রিক্সা প্রতীক, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ ট্রাক প্রতীক, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু হরিণ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ টেবিল ঘড়ি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস ফুটবল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী রনি মোল্লা তালা প্রতিক প্রতীক পেয়েছেন।
গোপালগঞ্জ-০৩ আসনে প্রার্থীরা যেসব প্রতীক পেলেন : বিএনপির এস এম জিলানী ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মারুফ শেখ হাতপাখা প্রতীক, এনপিপির শেখ সালাউদ্দিন আম প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের আঃ আজিজ রিক্সা প্রতীক, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস উদীয়মান সূর্য প্রতীক, গণঅধিকার পরিষদের আবুল বসার ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান ফুটবল প্রতীক পেয়েছেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!