- প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৯ পিএম
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ’লীগ থেকে ১৩ নেতাকর্মীর পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের ১৩ নেতা।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলাদা সংবাদ সম্মেলন করে এই ১৩ নেতা পদত্যাগের ঘোষনা দেন তারা।
পদত্যাগ করা নেতারা হলেন-টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল হক, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শরীফ, মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, বিদ্যুৎ বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রনজন গাইন।
আজ শনিবার বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের আদর্শের সাথে আমাদের আদর্শের কোন মিল নেই। যার করনে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
অপরদিকে, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।
লিখিত বক্তব্যে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী বলেন, আজ ২০ ডিসেম্বর শনিবার থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজ থেকে আমাদের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক থাকবে না। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!