শিরোনামঃ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপাড় নিহত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সুবল দাস (৩৫) নামে ট্রাক হেলপার নিহত হয়েছেন। 


আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।


ওসি আব্দুল্লাহ আল মামুন পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাক দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফললে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার খাঁদে পড়ে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত সুবলকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?